প্যারিসের হোটেলে ডাকাতি, মিলিয়ন ডলারের গয়না লুট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বিখ্যাত রিটজ হোটেলের ভেতর একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে পাঁচ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যসামগ্রী লুট করেছে সশস্ত্র ডাকাতদল।

কুড়াল হাতে পাঁচ ডাকাত বুধবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দোকানের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটতরাজ চালায় বলে ফরাসী গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

পুলিশ তিন ডাকাতকে আটক করতে পারলেও লুটের মাল উদ্ধার করতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, আটকদের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে, যাতে লুট করা কিছু পণ্যসামগ্রী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই ডাকাত এখনো পলাতক।

বিবিসি বলছে, পাঁচতারকা বিশিষ্ট রিটজ হোটেলটি শিন নদীর ডান দিকের তীরে প্যারিসের ঐতিহাসিক ফার্স্ট ডিস্ট্রিক্টের প্লেস ভেন্দু এলাকায় অবস্থিত। হোটেলটির কাছেই ফ্রান্সের বিচার মন্ত্রণালয়।

হোটেলের সীমানার ভেতর পেছনের প্রবেশমুখের কাছেই স্বর্ণালঙ্কার, ঘড়ি ও দামি পোশাক বিক্রি করে এমন পাঁচটি দোকান ও ৯৫টি ‘শোকেস’ আছে; ডাকাতরা সেখানেই হামলা করে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় লো পারিসিয়ান জানায়, টহল পুলিশের এক কর্মকর্তার কারণে ডাকাতি বাধাগ্রস্ত হয়। পরে দুই ডাকাত মটর সাইকেলে করে পালিয়ে যায়।

শহরের পুলিশ কমিশনার টুইটারে দেওয়া এক বিবৃতিতে ঘটনার পর তড়িত পদক্ষেপ নিয়ে তিনজনকে আটক করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ দেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেহা কুলমও পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন। ঘটনাস্থলের কাছে ব্যাপক পুলিশি উপস্থিতির কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির