পুলিশদের জন্য দোয়া চাইলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশের এই দুঃসময়ে মানুষের পাশে থেকে কাজ করছেন ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীসহ নানা সেবামূলক প্রতিষ্ঠান। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেটাররাও। বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সরাসরি জনগনের জন্য কাজ করছেন। তবে বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করা পুলিশদের জন্য দোয়া চেয়েছেন মাশরাফি।

নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের পুলিশের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রাতে ডিউটিরত অবস্থায় ক্লান্ত এক পুলিশের ছবি পোস্ট করে স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেকগুন। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারি থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয়তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে।’

তিনি আরও লিখেন, ‘সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না। মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’

এদিকে মাশরাফির নিজ উদ্যোগে নড়াইলে সাধারণ মানুষের জন্য দুজন ডাক্তার ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া তিনি প্রায় ১২শ অসহায় পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ