পুতিনের ‘প্রশংসা করলেই’ শাস্তি!

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করতে বারণ। করলেই বিপদ। এমনটিই ঘটবে এবারের ফ্রেঞ্চ ওপেনে। সম্প্রতি এমন হুশিয়ারি দিয়েছেন টেনিসের এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক রোলাঁ গারোঁ কর্তৃপক্ষ।

নারী টেনিসের সাবেক এক নম্বর তারকা ও রোলাঁ গারোঁর একজন পরিচালক অ্যামেলি মরেসমো জানিয়েছেন, কোনো খেলোয়াড় যদি পুতিনের মতাবলম্বী হন, পুতিনকে সমর্থন করেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এ শাস্তি থেকে জকোভিচ বা রাফায়েল নাদাল কেউ বাদ যাবে না। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় বেলারুশের কোনো খেলোয়াড় এবারের ফ্রেঞ্চ ওপেনে আমন্ত্রিত নন বলেও জানান তিনি।

ফ্রান্সের ইন্তার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুশিয়ারি শুনিয়ে মরেসমো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ক্রীড়ামন্ত্রীদের সঙ্গে আমরা একমত। রাশিয়া বা বেলারুশ থেকে আসা কোনো দলকে আমরা আমন্ত্রণ জানাব না। তবে ক্রীড়াবিদদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান হবে। এছাড়াও কোনো ক্রীড়াবিদ যদি প্রকাশ্যে পুতিনকে সমর্থন দিয়ে থাকেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। বিষয়টি আসলে খুবই জটিল। খুব সম্ভবত এ ব্যাপারে শতভাগ ন্যায্য সিদ্ধান্ত দেওয়া সম্ভব না।’

ব্যক্তিগত আমন্ত্রণে এবারের ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ করছেন রুশ তারকা দানিল মেদভেদেভ, আন্দ্রেই রুবলেভ ও আরিনা সাবালেঙ্কা। তবে কোন টুনার্মেন্টেই রাশিয়ার পতাকা ব্যবহার করতে পারবেন না তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান