পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ

news-image

বিশেষ সংবাদদাতা : যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দেশটির প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দেশের অর্থনীতি চালু রাখতে এবং অতীতের শাসনামলে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে শক্তিশালী করতে এ অর্থ ফেরত আনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, পাচার হওয়া অর্থ আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমরা সেই অর্থ ফেরত চাই, যেন আমাদের অর্থনীতি সচল রাখা যায়।

মাহফুজ হাইকমিশনারকে সরকারের জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদা। অনেক বছর ধরে বাংলাদেশি জনগণের কোনো মর্যাদা ছিল না। তাই এই বিপ্লবের প্রতি তাদের এক ধরনের আবেগপ্রবণ সংযোগ রয়েছে। আমরা সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করেছি।

হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন এবং বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি যুক্তরাজ্যের সমর্থন জানান।

মাহফুজ বাংলাদেশে যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা দেওয়ার বিষয়টি তুলে ধরেন। এসময় হাইকমিশনার কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য প্রতিনিয়ত প্রতিটি দেশের ভ্রমণ নির্দেশনা পর্যালোচনা করে, যা ব্রিটিশ জনগণের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য ও পরামর্শ দিয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি