পাকিস্তানে সহিংসতায় ১৫ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ১৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশুও রয়েছে। শনিবার (১২ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোরবেলা মাকবাল গোষ্ঠীর সদস্যরা কানজ আলিজাই গোষ্ঠীর দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এরপর দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন অঞ্চলে। সংঘর্ষের সময় যাত্রীবাহী এবং অন্যান্য যানবাহনও হামলার শিকার হয়।

পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধার করে পারাচিনার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জানান, আহত একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন>>

কুররমের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মাহসুদ বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

স্থানীয় জিরগা (জাতিগত কাউন্সিল) সদস্য পীর হায়দার শাহ জানান, সংঘর্ষের সময় জিরগার প্রবীণরা দু’পক্ষের মধ্যে আলোচনা চালাচ্ছিলেন। তিনি আরও বলেন, এই সহিংসতা শান্তি প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হিসেবে এসেছে।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসন এবং খাইবার পাখতুনখোয়া সরকার ভূমি সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য জিরগা এবং একটি ভূমি কমিশন গঠন করেছিল। এই সংঘর্ষের মূল কারণও ভূমি নিয়ে বিবাদ বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে একই বিরোধে ৪৬ জন নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ