পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১২ জন।

পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত আকোরা খাট্টাকের দারুল উলুম হাক্কানিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ জানিয়েছেন, মাওলানা সামি-উল-হক হাক্কানির ছেলে মাওলানা হামিদ-উল-হক হাক্কানি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার