পাকিস্তানে করোনা, উদ্বিগ্ন বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় পাকিস্তানও। স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ মাসখানেক পরই তৃতীয় দফায় দেশটি সফরে যাবেন টাইগাররা।

এখন পর্যন্ত পাকিস্তানে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে করাচিতেই দুজন। বিসিবির চিন্তাটা এখানেই। আগামী এপ্রিলে সেখানে একমাত্র ওয়ানডে ও টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।

এর আগে করাচিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। যার জেরে সেখানে ২-১৩ মার্চ সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ম না মানায় এরই মধ্যে ৫০টির বেশি স্কুলের নিবন্ধন বাতিল করেছে সিন্ধুপ্রাদেশিক সরকার।

স্পষ্টতই করোনাভাইরাস নিয়ে ভীষণ আতঙ্কিত করাচি। তো এপ্রিলে সেখানে সফর নিয়ে কী ভাবছে বিসিবি? এ নিয়ে কথা বলেছেন বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি বলেন, আমরা বিষয়টি শুনেছি। করোনাভাইরাস আতঙ্কে করাচিতে স্কুল ছুটি দেয়া হয়েছে। আমাদের ভেন্যু সেখানেই। তাই উদ্বেগটা থাকছেই। আমরা পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আমাদের প্রধান নির্বাহী কথা বলবেন। তবে এখনই চূড়ান্ত করে কিছু বলতে পারছি না। হাতে সময় আছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

গেল জানুয়ারি, ফেব্রুয়ারিতে দুই ধাপে পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ। দেশটিতে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলে তারা। বৃষ্টির কারণে একটি টি টোয়েন্টি হয়নি। এ ছাড়া সব ম্যাচেই হারেন টাইগাররা।

পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে এখন বাকি আছে শুধু করাচি পর্ব। এতদিন নিরাপত্তা ইস্যু জলঘোলা হচ্ছিল। এবার তাতে যোগ হলো করোনাভাইরাস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ