পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে ৬ ইঞ্চি তফাৎ থাকার নির্দেশ

news-image

পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীকে ৬ ইঞ্চি দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অন্যথায় তাদের শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এধরনের বিধি আরোপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বলছে বিয়ে বহির্ভুত সম্পর্কের বাইরে নারী ও পুরুষের মধ্যে স্পর্শ ইসলামে নিষিদ্ধ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ড্রেস কোড মেনে চলতেও বলা হয়েছে শিক্ষার্থীদের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরে বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের আদেশ প্রশংসার পরিবর্তে সমালোচনা কুড়িয়েছে বেশি।

এক পাকিস্তানি সাংবাদিক ফুরকান সিদ্দিকী টুইট করে বলেছেন, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উচিত সঙ্গে একটি পরিমাপের ফিতা রাখা যা দিয়ে তারা বিপরীত লিঙ্গের সহপাঠীর সঙ্গে ওই দূরত্ব মাপতে পারে। শামা জুনেজো মন্তব্য করেছেন, এধরনের নির্দেশ উম্মাদনা ছাড়া কিছুই নয়। বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে যখন গাদাগাদি হয়ে যেতে হয় তখন এধরনের দূরত্ব বজায় রাখা কি করে সম্ভব হবে! দি ফেডারেশন অব অল পাকিস্তান ইউনিভার্সিটিস একাডেমিক স্টাফ এ্যাসোসিয়েশ এধরনের নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়েছে। স্পুটনিক

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার