পাইলট আটকের দাবি প্রত্যাখান, ভারতের কাছে প্রমাণ চাইল পাকিস্তান

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে সে দাবি প্রত্যাখান করে ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

গতকাল বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি।

যদিও নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে, তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়।’

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত সরকার যে দাবি করছে, আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমি এটি ১০০ শতাংশ প্রত্যাখ্যান করছি।’

এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতীয় মিডিয়াগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পাকিস্তান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিটিভি জানিয়েছে, ভারতীয় মিডিয়ায় দখলকৃত জম্মুতে ক্ষেপণাস্ত্র হামলার প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা সূত্র।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি