পাঁচশত পরিবারকে খাদ্য সামগ্রী দিলো ঢাকা জেলা প্রশাসন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীর পেশার পাঁচশত পরিবারের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করো হয়েছে। দুযোর্গ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক বরাদ্ধকৃত প্রতিটি পরিবারের জন্য দশ কেজি করে চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে মসুর ডালের প্যাকেট মঙ্গলবার বিকালে শ্যামপুর বালুর মাঠে স্থানীয় এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করেন জাতীয় পার্টির কো: চেয়ারম্যান ও ঢাকা- ৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

এই সময় বাবলার সঙ্গে ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: শাহিদুজ্জামান, এসি ল্যান্ড সাদিয়া শাহনাজ, নির্বাহী ম্যাজিস্টেট হাসান মারুফ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ৫২ নং ওয়ার্ড কাউন্সিল ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদ, সাংবাদিক সুজন দে, জাপা নেতা শেখ মাসুক রহমান ও ইব্রাহিম মোল্লা প্রমুখ।

ত্রাণ সামগ্রী বিতরণে আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাপার কো: চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী রাজধানীর সকল অসহায় মানুষের মাঝে সুষম ভাবে বন্টন করছে ঢাকা জেলা প্রশাসন। কিন্তু করোনার কারণে রাজধানীতে কর্মহীন হয়ে পড়া সকল মানুষের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছানো প্রায় অসম্ভব । তাই আমাদের মতো জনপ্রতিনিধিদেরকে উচিত নিজের ব্যাক্তিগত পক্ষ থেকে সাাধ্যমত অসহায় মানুষকে সাহায্য করা। এছাড়া সমাজের সকল বিক্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর এখনই উত্তম সময় বলে মন্তব্য করেন বাবলা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ