পরিস্থিতি মনিটর করছি, আশা করছি সবাই শান্ত হবে: শ্রম সচিব

news-image

অনলাইন প্রতিবেদক : শ্রমিক অসন্তোষ পরিস্থিতি মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আশা করছি সবাই শান্ত হবে।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে শিশুশ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

আজও আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আমরা প্রত্যেকটি জিনিসই অ্যাড্রেস করছি, সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাই আমরা মনিটর করছি। আশা করছি সবাই শান্ত হবে।

তিনি বলেন, দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্য, মালিক ও শ্রমিকপক্ষ- সবাইকে অন বোড করে আমরা এটা নিরসন করবো।

শিশুশ্রম শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে সচিব বলেন, এটার জন্য আমরা সংলাপ করছি। আজও প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূত আমার এখানে আসবেন। এটা কীভাবে দ্রুত নিরসন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ আমরা করে যাচ্ছি।

চাকরিসহ বিভিন্ন দাবিতে গত কিছুদিন ধরে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবারও তারা এই মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি