পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। পদত্যাগ করে কমিশনারদের জন্য বরাদ্দ করা গাড়িতে ইসি ছাড়ার সময় বাইরের বিক্ষুপ্ত জনতা এই নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য মতবিনিময়কালে’ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও নির্বাচন ভবনে এসেছিলেন রাশেদা সুলতানা ও আনিছুর রহমান। নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার। এরপরে বিক্ষুব্ধ জনতা পায়ের জুতা খুলে এই দুই কমিশনারের গাড়িতে ছুড়ে মারেন।
এদিকে, পদত্যাগ করে বন্ধুর গাড়িতে বিদায়ী সিইসি ছাড়েন কাজী হাবিবুল আউয়াল। এদিন তিনি নিরাপত্তা সুবিধা নিলেও সরকারি গাড়ি সুবিধা নেননি। বন্ধুর পুরোনো মডেলের সাদা রঙের একটি গাড়িতেই ইসি ছাড়েন সিইসি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান