পদত্যাগ করতে যাচ্ছেন ট্রাম্পের আরেক উপদেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগ করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উচ্চপদস্থ অনেকে বিদায় নিয়েছেন। সে ধারাবাহিকতায় এখন শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টাও পদত্যাগ করতে যাচ্ছেন।

গ্যারি কন ছিলেন মুক্ত বাণিজ্যের একজন সমর্থক। কিন্তু ইউরোপ থেকে স্টিল ‌ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন, তা নিয়ে এই অর্থনৈতিক উপদেষ্টা খুশি ছিলেন না বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, কন দেশের সেবা করার বিষয়টিকে বেশ সম্মানের বলে মনে করেন। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প যে কর সংস্কার করেছিলেন সেখানে কন-এর ভূমিকা ছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না।

কন ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন সেটি সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। এদিকে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কন-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হোয়াইট হাউজে কোনো বিশৃঙ্খলা নেই। এখনো কিছু লোক রয়েছেন যাদের তিনি পরিবর্তন করতে চান।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হোপ হিকস পদত্যাগ করেন। তিনি ছিলেন হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির