নয়াপল্টনে বিএনপি অফিসের পাশে বিস্ফোরণ, আহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের পাশে ভিক্টোরি হোটেলে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় হোটেলটির পঞ্চম তলায় এই বিস্ফোরণ ঘটে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সেন্টু মিয়া জানায়, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে আহতরা সবাই পথচারী। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউদ্দিন জানান, বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। এসি বিস্ফোরণ নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটার বোর্ড বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী