নেপাল ম্যাচের আগেই সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের বিশাল জয়ের পরই সেমিতে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশি কিশোরা। সেই পাকিস্তানি মেয়েদের নেপালের কাছে হার এক ম্যাচ হাতে রেখেই গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের তুলে দিয়েছে সাউথ এশিয়া শেষ চারের লড়াইয়ে।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের বিদায়ে বাংলাদেশকে সঙ্গে করে সেমির টিকিট কাটা হয়ে গেছে নেপালি কিশোরীদেরও।

দুই ম্যাচে মোট ১৮ গোল হজম করতে হয়েছে তিন মাস আগে তিন বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা পাকিস্তানি কিশোরীদের।

সেমি নিশ্চিত হয়ে যাওয়ায় আগামী সোমবার গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপালের ম্যাচটি হয়ে উঠেছে তাই গ্রুপ সেরা হয়ে শেষ চারে যাওয়ার লড়াই। গত বছর এই নেপালকেই দেশের মাটিতে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ কিশোরীরা। চ্যানেলআই অনলাইন

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার