নির্যাতন ও অবহেলায় বিএনপি নেতাদের কারাগারে মৃত্যু হচ্ছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্যাতন ও কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে বিএনপির নেতাকর্মীরা অসুস্থ হয়ে অহরহ কারাগারে মারা যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুরহান আহমেদ মজিদ কারাগারে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ শোক বার্তা পাঠানো হয়।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, তুরহান আহমেদ মজিদ মিথ্যা মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। তার চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অসুস্থতার সাথে সাথে চিকিৎসা না দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের এই ধরনের অমানবিকতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, তুরহান আহমেদ মজিদ ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। দলের সকল কর্মসূচীতে তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন নির্দ্বিধায়। বর্তমানে বিএনপিসহ বিরোধী দল-মতের লোকেরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের স্বাভাবিক মৃত্যু হবে কি- না এ নিয়ে তারা আতঙ্কে সময় পার করছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে বলেই কারাগারের ভেতরে বিএনপির নেতাকর্মীদের জীবন যাচ্ছে কিন্তু তারপরেও কারা কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। কারাগারে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও বাক্যহারা হয়ে পড়েছি।

তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের এহেন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন