নির্বাচনে অনিয়ম করলে বিন্দুমাত্র ছাড় দেব না : ইসি আনোয়ারুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন। সেইসঙ্গে বর্তমান সময়ে নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো গাফিলতি, অবহেলা, পক্ষপাত ও অদক্ষতার জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিগত নির্বাচনের ত্রুটি শনাক্ত করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। জনগণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। অনিয়মের সঙ্গে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্ব প্রস্তুত হিসেবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সময়মতো সব কাজ সমাপ্ত করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন ও পর্যবেক্ষণ নীতিমালা এবং প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার বিষয়ে কারো কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে কমিশনকে অবগত করতে পারেন। ভোট কেন্দ্র স্থাপন বিষয়ে সৃজনশীল চিন্তা করতে হবে। নিরপেক্ষ ও দক্ষ লোকদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করতে হবে। প্রতিদিন অন্তত ২/১টি ভালো কাজ করার অভ্যাস করতে হবে এবং একইসঙ্গে মিথ্যাকে পরিহার করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি