নিরবের বিপরীতে কলকাতার নায়িকা-সাংসদ

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নিরব আর কলকাতার নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। এবার এই দু’জনকে দেখা যাবে এক ফ্রেমে। তবে মজার বিষয় হচ্ছে সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে। এটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব।

আরফিন রুমির গাওয়া গান ‌‘তুই আর আমি’তে মডেল হয়েছেন তারা। তাপস ফিচারিং এ গানের কথাগুলো এমন- ‌‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’ গান বাংলার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে রুমি ও তাপস গেয়েছিলেন। গতকাল সোমবার মধ্যরাতে এর টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস।

তারা জানায়, ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী