নিজের শেষকৃত্যানুষ্ঠানে ওবামা-বুশকে চান ম্যাককেইন, ট্রাম্পকে নয়

news-image

ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছেন যুক্তরাষ্ট্রের আরিজনার সিনেটর ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন। তিনি তার শেষকৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করছেন এবং আশা করছেন ওই অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উপস্থিত থাকবেন। গত বছর জুলাই মাসে ৮১ বছরের ম্যাককেইনের ব্রেন ক্যান্সার ধরা পড়ে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তাকে ব্রেন টিউমরের কথা জানান। ম্যাককেইনের ব্রেন ক্যান্সারের যে অবস্থা তাতে ২/১ বছর তিনি বেঁচে থাকবেন এমন আশা করছেন চিকিৎসকরা।

এদিকে সিএনএন জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা ও বুশ দুজনকেই ইতিমধ্যে ম্যাককেইন তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এমনকি ম্যাককেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত না থাকার জন্যে অনুরোধ করেছেন। নিউইয়র্ক টাইমস বলছে, ম্যাককেইন চান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিত্ব বরং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করুক। প্রখ্যাত এই আইন প্রণেতা ৩১ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে ম্যাককেইন ট্রাম্পের মধ্যে মতপার্থক্য দেখা যায়। এ ব্যাপারে বিস্তারিত তিনি তার ‘দি রেস্টলেস ওয়েভ’ বইতে লিখেছেন যা এ মাসের শেষে বাজারে আসছে। তার অডিও স্মৃতিকথায় এও বলেছেন, ‘আমি জানিনা আর কতদিন বেঁচে থাকব।’ গত কয়েক মাস থেকে তাকে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার