নিজেকে ফিরে পেতে ‘ব্রেক’ চান সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : মানসিক এবং শারীরিকভাবে যে অবস্থায় আছেন, তাতে এই মুহূর্তে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপযুক্ত মনে করছেন না সাকিব আল হাসান। তাই আসছে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিতে চান এই অলরাউন্ডার।

আফগানিস্তান সিরিজ শেষ করে রোববার ব্যক্তিগত কাজে দুবাই উড়ে গেছেন সাকিব। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব এসব কথা বলেন।

তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই সংস্করণের দলেই নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সাকিব বলেন, ‘আমি যদি একটা ব্রেক পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না।’

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট খেলে নিয়ে আগেই দোটানা ছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব সেখানে ওয়ানডের সঙ্গে টেস্টও খেলবেন। এরপর দুই ফরম্যাটেই আসে সাকিবের নাম। তবে আফিগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ছন্দে না থাকায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চাচ্ছেন সাকিব। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে চান। বোর্ড অবশ্য সাকিবের বিষয়টি নিয়ে সময় চেয়েছে।

সাকিব বলেন, ‘আমি খেলাটা (আফগানিস্তান সিরিজ) একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই– টি-টোয়েন্টি ও ওয়ানডে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে। আমি এ কথা জালাল ইউনুস ভাইয়ের সাথেও আলাপ করেছি। জালাল ভাই বলেছেন, দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘এখন পর্যন্ত যদি আমার মন মানসিকতা থাকে, শারীরিক অবস্থা থাকে, তাহলে এটা দলের জন্যই ক্ষতি হবে। যেটা আগেও বললাম, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা আমার টিমমেটদের সঙ্গে চিট করার মতো হবে।’

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার