নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয়, আরডার্নের মতো নেতা প্রাপ্য আমেরিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকার মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছে, তার মতো ভালো একজন নেতা প্রাপ্য আমেরিকার।

বৃহস্পতিবার এই শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে গণমাধ্যমটির এডিটোরিয়াল বোর্ড। এতে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি দেশটির দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় জাসিন্ডা আরডার্ন যেভাবে সাড়া দিয়েছে, তা থেকে গোটা বিশ্বকে শিক্ষা নেয়া উচিত।

সম্পাদকীয়টিতে বলা হয়, হামলার পরপরই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এমপিদের সঙ্গে কথা বলেছেন এবং তার সরকার কয়েকদিনের মধ্যেই ক্রাইস্টচার্চে হামলাকারীর ব্যবহার করা মিলিটারি-স্টাইল অস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন।

আরও বলা হয়, তিনি বলেছেন যে এটা আমাদের প্রত্যেকের সঙ্গে জড়িত। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য এটা করতে হবে। সংসদে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বিদ্বেষপূর্ণ মন্তব্য এবং সহিংসতার ছবি ছড়ানো বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটিতে প্রকাশিত সম্পাদকীয়টিতে বলা হয়, আরডার্ন বলেন যে এসব প্ল্যাটফর্ম শুধু প্রকাশ করবে কিন্তু কোনও কিছুর দায় নেবে না। তিনি এটা স্পষ্ট করেন তার মতে, এসব বন্দুক প্রস্তুতকারী ও বিক্রেতাদের মতোই।

এতে বলা হয়, নিউজিল্যান্ডের সরকারের সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য এই একটি হামলায় যথেষ্ট ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারের জন্য কানেকটিকাটের নিউটাউনে স্কুলে ২৬ জন, ফ্লোরিডার অরল্যান্ডোতে নাইটক্লাবে ৪৯ জন ও পার্কল্যান্ডে ১৭ জন এবং নেভাদার লাস ভেগাসে কনসার্টে ৫৮ জনের মৃত্যু যথেষ্ট নয়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেছেন ব্রেনটন ট্যারেন্ট নামের এক ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক। হামলার ৩৬ মিনিট পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। পরে তিনি দেশটির সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেন, মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি নিজে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু কুখ্যাতি ছাড়া আর কিছুই পাননি। তার এই ঘৃণ্য কাজের জন্য আমি কখনোই তার নাম মুখে নেব না।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বক্তব্য প্রদানের সময় নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইনস্টোন পিটার্স জানান, ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার