নষ্ট পেঁয়াজ আসায় দাম বৃদ্ধি পাইকারিতে!

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আসছে ট্রাকে ট্রাকে পেঁয়াজ। মাঝে কিছুদিন বন্ধের পর পেঁয়াজ ছাড়ের সংবাদেই দাম কমে কেজিতে ২৫ টাকা। কিন্তু এবার আসা পেঁয়াজের বেশিরভাগ নষ্ট হওয়ায় দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত। একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। সেই সঙ্গে খুচরা বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজ গতকালের দামে বিক্রি হচ্ছে। অবশ্য পাইকারিতে দাম কমার পরও গত দু’দিন খুচরা বাজারে পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছিল।

গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে দেশের বাজারে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের দাম। ৬০ টাকার দেশি পেঁয়াজের দাম মঙ্গলবার ১১০ টাকা পর্যন্ত উঠে যায়। আর পাইকারিতে ৫০ টাকা থেকে বেড়ে পেঁয়াজের কেজি হয় ৮৫ টাকা। কোনো কোনো পাইকার ৯০ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করেন। এমন দাম বাড়ায় আতঙ্কিত হয়ে ভোক্তাদের মধ্যে বাড়তি পেঁয়াজ কেনার হিড়িক পড়ে যায়।

এরপর বৃহস্পতিবার থেকে ক্রেতা সংকট দেখা দেয় পেঁয়াজের বাজারে। যার প্রভাবে পাইকারি বাজারে কমে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দফায় দাম কমে পাইকারিতে পেঁয়াজের কেজি ৭৭ টাকায় নামে। এ পরিস্থিতিতে সংবাদ আসে নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতি পাওয়া ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশকে দেয়ার অনুমতি দিয়েছে ভারত। এতে শনিবার ও রোববার দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম আরও কমে যায়।

তবে রোববার থেকেই সংবাদ আসতে শুরু করে ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট। এরপর রাত পার না হতেই আজ সোমবার পাইকারি বাজারে আবার দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। অবশ্য আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ