নবীনগরে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

নবীনগর(ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দর্শক নন্দিত জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির  ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে গত ১৭ এপ্রিল  বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে  বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি এবং  স্বাধীনতাকামী  ফিলিস্তিন বাসীর  মুক্তি কামনায় দোয়া ও মিল্লাদ মাহফিল ও কেক কাটা  অনুষ্ঠিত হয়েছে। নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন    নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আব্দুল  মালেক।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইটিভির নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী,  নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল বাশার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রুবেল, সাংবাদিক আবু কাউছার, আরিফুল ইসলাম মিনাজ, সাংবাদিক টিটন দাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, জামাল হোসেন পান্না, দেলোয়ার হোসেন, মো: হেলাল উদ্দিন, মমিনুল হক রুবেল, অলি উল্লাহ,খন্দকার আলমগীর, প্রদীপ আর্চায্য প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটা হয় এবং  সর্বশেষ  বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি এবং  স্বাধীনতাকামী  ফিলিস্তিন বাসীর  মুক্তি কামনায় দোয়া ও মিল্লাদ মাহফিল পরিচালনা করেন মাউলানা মো. হেলাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি