নবীনগরে প্রবাসীর স্ত্রীর উপর বর্বর হামলা ও ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ

news-image
 নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে  দুর্বৃত্তরা প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট ও ধর্ষণের চেষ্টা সহ  ঘটনার সময় ভুক্তভোগীকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।এ ঘটনাই নবীনগর থানায়   মামলা করলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী আয়েশা আক্তার (৩০) জানান, গত ১১ মে রাতে ঘুমন্ত অবস্থায় তার ঘরের দরজা ভেঙে তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার খালাতো দেবর মীর তাসফিকুল ইসলাম অয়নকে মারধর করে। পরে তারা আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।ঘটনার পর আসামিরা আয়েশাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার পরনের সালোয়ার খুলে ফেলে উলঙ্গ করে ছবি ও ভিডিও তোলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা  আয়েশা ও তার খালাতো দেবরের আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ১নং আসামী শফিক মিয়া ভুক্তভোগীর ইমু নাম্বারে কল করে অর্থ দাবি করে এবং হুমকি দেয়—চাহিদামতো টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেইল করছে।
এ ঘটনায় নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ-১৩/০৫/২০২৫) রুজু হয়েছে। মামলায় মোট তিনজনকে আসামী করা হয়। এজাহারভুক্ত ৩নং আসামী নান্টু মিয়াকে (৪৫)  পুলিশ গ্রেফতার করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি