নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আরবি ভাষা ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও আরবী ভাষা ক্লাব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন।
বক্তব্য রাখেন, দায়েমী ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরী, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি