নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সোমবার এই উপলক্ষে পালিত বিভিন্ন কর্মসূচি হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, বর্ণাঢ্য ‌র‍্যালি, উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন,  উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী, দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি  শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,  মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাওসার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি