নতুন ব্যাটিং কোচ পেলেন রশিদ-নবীরা, কাবুলে অনুশীলন শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে।

শুধু ক্রিকেটকে নিয়ে নয়; পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন আফগান দলের অধিনায়ক রশিদ খান।

কিন্তু এখন পর্যন্ত যা দেখা গেল, তালেবানদের ক্ষমতা দখল ক্রিকেটের ওপর কোনো প্রভাব ফেলছে না। বরং ক্রিকেটে আরও উন্নতি আনায় সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন তালেবানরা।

সেই আশ্বাসের প্রথম ধাপ দেখা গেল। রাজধানী কাবুলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গেছে নিশ্চিন্তেই।

নতুন ব্যাটিং কোচও পেয়েছেন রশিদ-নবীরা। শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টুইটারে গুনাবর্ধনের নিয়োগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার পর অবশ্য পরে সে টুইট মুছে ফেলে এসিবি।

তবে ক্রিকবাজ বলছে, পাকিস্তান সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে গুনাবর্ধনেকে। দক্ষিণ আফ্রিকার হিল্টন ডিওন অ্যাকারম্যানের জায়গা নিচ্ছেন তিনি।

এর আগে শ্রীলংকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন গুনাবর্ধনে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মাঝে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান।

সিরিজ পাকিস্তানের সঙ্গে হলেও ভেন্যু শ্রীলংকায়। সে অর্থে সাবেক লংকান তারকাকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে দারুণ সিদ্ধান্ত নিল আফগান বোর্ড।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী