নতুন বছরের প্রথমদিনে বাংলােদেশে ৯,২৩৬ শিশুর জন্ম

news-image

নিউজ ডেস্ক : ২০২১ সালের প্রথম দিনে বাংলােদেশে ৯,২৩৬ শিশু জন্মগ্রহণ করেছে। এছাড়া, দিনিটেত বিশ্বজুড়ে তিন লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানায়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে।

প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।

এদিন বিশ্বব্যাপী মোট যত শিশু জন্মগ্রহণ করেছে, তার অর্ধেকই রয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী, এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক।

এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

ইউনিসেফের অনুমান, ২০২১ সালে বিশ্বজুড়ে ১৪০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে।

এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ।

ইউনিসেফের প্রধান বলেন, ১ জানুয়ারি জন্মগ্রহণ করা শিশুরা বিশ্বের উত্তরাধিকারী হবে, যা আমরা আজ তাদের জন্য গড়ে তুলতে শুরু করেছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন