নতুন প্রেমের ফাঁদে পড়ছেন নাতো!

newloveঅনলাইন ডেস্ক : ভালবেসে বিয়ে করছেন। এখন একটা সময় ফেরিয়ে এসে মনে হচ্ছে, না তার সাথে জীবন আর ভাল যাচ্ছে না। নতুন কেউ আপনার দিকে প্রেমের হাতও বাড়াচ্ছে। ভাবছেন কী করবেন? সাবধান! সঠিক সময়ে সচেতন হলে আপনি নিজেই ঠেকাতে পারেন এমন ঘটনা। নিজেকে সরিয়ে নিতে পারেন সম্ভাব্য অঘটন থেকে। কী করে?‌ জেনে নিন-

১. আপনার সবচেয়ে বড় বিচারক আপনি নিজেই। নিজেকে প্রশ্ন করুন, কোন সম্পর্কের জালে জড়িয়ে পড়ছেন না তো। এ সময় অনেক সম্পর্ক নিয়ে নিজের মনে দোলাচল চলে। বোঝা ওঠা মুশকিল, সত্যিই কার প্রতি আপনি আকর্ষণ বোধ করছেন কি না। নিজের কাছে মিথ্যা বলবেন না যেন। তাহলেই বিপদ। এমন জালে জড়িয়ে পড়বেন, যা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর।

২. সঙ্গীকে অকারণ বা তুচ্ছ কারণে দোষারোপ করা বন্ধ করুন। দোষত্রুটি নিয়েই মানুষ। অন্য কেউ মনে জায়গা করে নিচ্ছে বলে কেন বর্তমান সঙ্গীকে ছুতোয়-‌নাতায় হেনস্থা করবেন?‌

৩. শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়াকে অবহেলা করবেন না। মনে রাখবেন, মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি অনেক সময়ে শারীরিক নৈকট্যে কমে যেতে পারে।

৪. সতর্ক থাকুন। আপনার সৌন্দর্য বা বুদ্ধিমত্তার কেউ প্রশংসা করলে, সেটা ভাল লাগারই কথা। কিন্তু, সেটা শুনেই বিগলিত হয়ে পড়বেন না যেন। কারণ, অনেক সময়েই এই প্রশংসা হতে পারে উদ্দেশ্য প্রণোদিত। ফাঁদে পা দেবেন না যেন।‌ আর গুজবে কান দেবেন না। কারণ, অনেক সময় ভুল বোঝাবুঝি থেকেও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়।

৫. সাধারণত এই রকম সম্পর্কগুলো শুরু হয় সাধারণ বন্ধুত্ব থেকে। বিপরীত লিঙ্গের বন্ধুত্ব খারাপ বিষয় নয়। তবে খেয়াল রাখুন, সেই বন্ধু আপনাকে কোন ভাবে প্রলুব্ধ করছে না তো? বন্ধুর সঙ্গে‌ সাধারণ হাসি মশকরা হতেই পারে, তবে সেটা ব্যক্তিগত সীমারেখা শালীনতার মাত্রা ছাড়াচ্ছে না তো?‌

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির