ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগেও এমন অপকর্ম-জঘন্য অপরাধ করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে।

প্রসঙ্গত, সিলেট এমসি কলেজে এক গৃহবধূকে তার স্বামীর সামনের ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ