দ্বিতীয় টেস্টে যেমন হবে বাংলাদেশ-ভারতের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের চেন্নাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগে ফরম্যাটটিতে জয়খরায় ভুগছিল বাংলাদেশ। সেই চিত্র বদলায়নি, তবে টাইগারদের হার বেড়েছে আরও একটি। দুই দল ১৪ বারের মুখোমুখি দেখায় ভারত জিতেছে ১২টিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সেই খরা কাটানোর লক্ষ্যে এবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।

বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি কানপুরের কালো মাটির পিচে হওয়ার সম্ভাবনা প্রবল। তেমনটা ঘটলে প্রথমদিন সকালের সেশনে সহায়তা পেতে পারেন পেসাররা। এরপর এই পিচ ধীরে ধীরে পিচ স্পিনবান্ধব হয়ে উঠবে। তাই স্বভাবতই দুই দল ঝুঁকতে পারে বাড়তি স্পিনারের দিকে। ফলে বাংলাদেশের পাশাপাশি স্বাগতিকদের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা বেশি।

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তনের ব্যাপারে সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। কালো মাটির পিচ বেছে নিলে পেসার কমিয়ে বাংলাদেশ একাদশে বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে নাহিদ রানার জায়গায় একাদশে ঢুকবেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষে তিনি টেস্ট স্কোয়াডে থাকলেও, এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি।

অন্যদিকে, ভারতের একাদশেও পরিবর্তন আসতে পারে একটি। সেক্ষেত্রে চেন্নাই টেস্টে খেলা আকাশ দ্বীপ বাদ পড়তে পারেন, তার জায়গায় কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে রোহিতদের একাদশে। অক্ষর প্যাটেলের মতো একই ঘরানার লেফট-আর্ম স্পিনার রবীন্দ্র জাদেজা দলে থাকায়, কুলদীপ এগিয়ে থাকবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান