দেনায় জর্জরিত ভারতীয় শ্রমিক মাটি খুঁড়ে কোটি টাকার হিরা পেলেন

news-image

অনলাইন ডেস্ক : রাতারাতি ভাগ্য বদলে গেছে রাজু গাউন্দ নামে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক শ্রমিকের। খনির মধ্যে মাটি খুঁড়ে বড় আকারের একটি হিরার টুকরো পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই হিরার মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজু গাউন্দের পাওয়া হিরাটি ১৯.২২ ক্যারেটের। সরকারিভাবে এই হিরাটি নিলামে তোলা হবে।

রাজু জানিয়েছেন, হিরা পাওয়ার আশায় মধ্যপ্রদেশের পান্না সিটিতে তিনি গত ১০ বছর ধরে বিভিন্ন খনি লিজ নিয়ে অনুসন্ধান করছেন। পান্না সিটি হিরার মজুতের জন্য বিখ্যাত। এখানকার বাসিন্দারা তাই প্রায় সময়ই সরকারের কাছ থেকে কোনো খনি সস্তায় লিজ নিয়ে হিরার অনুসন্ধান করেন।

ভারতের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশন (এনএমডিসি) পান্না সিটিতে হিরা অনুসন্ধান প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পের অধীনে বিভিন্ন খনি এলাকা প্রতিষ্ঠানটি লিজ দিয়ে থাকে। শুধু তাই নয়, হিরা অনুসন্ধান করা পরিবারগুলোকে মাটি খোঁড়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতাও দেয় এনএমডিসি।

এভাবে কেউ কোনো হিরা পেয়ে গেলে প্রাথমিকভাবে তিনি এটিকে সরকারি হিরা অফিসে নিয়ে যান। এই অফিসের কর্মকর্তা অনুপম সিং সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সময়ের জন্য একেকটি খনি এলাকা সাধারণ মানুষের কাছে মাত্র ২০০ থেকে ২৫০ রুপির মধ্যে লিজ দেওয়া হয়। ২০১৮ সালে পান্না শহরেরই এক শ্রমিক এমন একটি হিরা পেয়েছিলেন যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। তবে এ ধরনের হিরা পাওয়ার ঘটনা খুব কমই ঘটে।

তবে রাজু গাউন্দের পাওয়া হিরাটিও বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন অনুপম। কারণ এই হিরাটি আকারে বেশ বড়।

রাজু জানিয়েছেন, পান্না সিটির কাছাকাছি কৃষ্ণ কল্যাণপুর পাত্তি গ্রামের একটি খনি লিজ নিয়ে তাঁর বাবা দুই মাস ধরে খোঁড়াখুঁড়ি করছিলেন। বছরের যে সময়টিতে কৃষিকাজ না থাকে মূলত সেই সময়টিতেই তাঁদের পরিবারটি খনিতে অনুসন্ধান চালায়। রাজু বলেন, ‘আমরা খুব গরিব। কৃষি ছাড়া আমাদের উপার্জনের আর কোনো পথ নেই। তাই সৌভাগ্যের আশায় আমরা খনিতে অনুসন্ধান করি।’

রাজু জানান, গত বুধবার অন্যান্য দিনের মতোই পরিবারের সঙ্গে তিনি খনিতে গিয়ে খোঁড়াখুঁড়ি করছিলেন। পরে তাঁরা একটি কয়লার বড় টুকরো খুঁজে পান। এটির ভেতরেই পাওয়া যায় হিরাটিকে। পরে এটিকে সরকারি হিরা অফিসে নিয়ে যাওয়া হয়। নিলামের মাধ্যমে হিরাটি বিক্রির পর সরকারি ট্যাক্স এবং স্বত্ব মূল্য রাখার পর বাকি অর্থ রাজুর পরিবারকে দেওয়া হবে।

হিরা বিক্রির টাকায় প্রাথমিকভাবে নিজেদের একটি বাড়ি বানানো ছাড়াও সন্তানদের পড়াশোনায় খরচ করা হবে বলে জানান রাজু। তবে সবার আগে তিনি ঋণ হয়ে যাওয়া ৫ লাখ রুপি পরিশোধ করবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান