দুর্গাপূজার সরকারি ছুটিতেও রাজধানীতে তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপূজার সরকারি ছুটির দিনেও রাজধানীর মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে প্রবল যানজটের সম্মুখীন হচ্ছেন নগরীর মানুষ। যানজটের কারণে নগরীর অলিগেলিতে ভোগান্তিতে পড়েছেন পূজার ছুটি কাটাতে বের হওয়া মানুষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তাদের জন্য চার দিনের ছুটির প্রথম দিনে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীদের ভয়াবহ ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে।

এয়ারপোর্ট এলাকা থেকে মহাখালী, বনানী এবং রাজধানীর অন্যান্য স্থানে যাতায়াত করা যাত্রীরা এয়ারপোর্ট রোডে ভয়াবহ যানজটের মুখোমুখি হয়েছেন।

যানজট সম্পর্কে জানতে চাইলে গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার সায়েম নয়ন জানান, মানুষ দীর্ঘ ছুটির আগে ঢাকা ছাড়তে শুরু করেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবস। সড়কে আরও বেশি যানবাহন এবং যাত্রীর উপস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

এদিকে কয়েকজন পোশাক শ্রমিক দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িল ফ্লাইওভার এলাকায় বেতন ও মজুরির দাবিতে সড়কে নেমে আসেন। পুলিশ তাদের নাম জানাতে পারেনি, তবে পরবর্তীতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি