দুই দশক পর ফের অতিদারিদ্র্য বাড়ছে বিশ্বে

news-image

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতির কারণে চলতি বছর দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চরম দারিদ্র্য দেখতে যাচ্ছে পৃথিবী। সর্বশেষ ১৯৯৮ সালে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনা মহামারি ১১৫ মিলিয়ন (সাড়ে এগারো কোটি) মানুষকে অতিদারিদ্র্যের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

মহামারি বিশ্বব্যাপী সংঘাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। ফলে দারিদ্র্য হ্রাস ধীর হয়ে গেছে বলে আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে।

২০২১ সালের মধ্যে অতিদরিদ্র্য মানুষের সংখ্যা উঠতে পারে দেড়শ মিলিয়নে (১৫ কোটি)। দিনে ১.৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬১ টাকা) থেকে কম খরচের জীবনযাপনকে অতিদারিদ্র্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে।

বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমৃদ্ধি বিষয়ক দ্বিবার্ষিক প্রতিবেদনটিতে জানায়, এর আগে ১৯৯৮ সালে প্রথম এমন পরিস্থিতির মুখে পড়েছিল বিশ্ব। সেসময় এশিয়ার অর্থনৈতিক সংকটের ধাক্কা পড়ে বিশ্ব অর্থনীতিতে।

করোনা পরিস্থিতির আগে ধারণা করা হয়েছিল, ২০২০ সালে বিশ্বের অতি দারিদ্র্যের হার ৭.৯ শতাংশে নেমে আসবে। কিন্তু এ বছর বিশ্বের জনসংখ্যার ৯.১ এবং ৯.৪ শতাংশের মধ্যে এটি প্রভাব ফেলবে।

প্রতিবেদনটির অন্য অংশে দেখা গেছে, মহামারির মধ্যে বিলিয়নিয়াররা রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রযুক্তি ও শিল্পখাতের শীর্ষ ব্যক্তিরা সর্বাধিক উপার্জন করেছেন।

করোনাকালে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ ২৭.৫ শতাংশ বেড়ে ১০.২ ট্রিলিয়ন ডলার হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন