দুই ডোজ টিকা নেয়া বিদেশিদের ওমরাহ আবেদন নেবে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার (৯ আগস্ট) থেকে এই আবেদন গ্রহণ শুরু করবে সৌদি সরকার। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব।

রোববার (৯ আগস্ট) সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ওমরাহ পালনের জন্য সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিদের পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাইরের দেশ থেকে সৌদি আরবে গিয়ে মুসল্লিরা পবিত্র হজ পালন করতে পারেননি। গতবারের মতো এবারও শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ বছর সীমিত পরিসরের এই হজ পালন করতে মুসল্লিদের কিছু শর্ত মেনে চলতে হয়।

চলতি বছর ১ মহররম (সম্ভাব্য ১০ আগস্ট) বাইরের দেশসমূহের মুসল্লিদের ওমরা পালনের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে বেশকিছু শর্ত পালন সাপেক্ষে এ ওমরাহ পালনের সুযোগ পাবে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকরা।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার