দিল্লিতে চলছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ ও চোরাচালান নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনার জন্য ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই তিন দিনের সম্মেলন চলবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত।

এবারের সম্মেলনে বিজিবির মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, আটক ও অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনার শীর্ষে থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে।

সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে ভারত হয়ে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ ঠেকানোর বিষয়ে কড়া অবস্থান জানাবে ঢাকা। একই সঙ্গে সীমান্ত এলাকার ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণসহ অনুমোদনহীন অবকাঠামো স্থাপনা বন্ধের বিষয়েও আলোচনা হবে।

বিএসএফের ফেসবুক হ্যান্ডেলে সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখা ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে উভয়পক্ষের যৌথ প্রচেষ্টা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার