‘দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন’

news-image

ঢালিউডের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূর বছরের অর্ধেক সময় দেশে থাকেন আর অর্ধেক সময় অস্ট্রেলিয়ায়। মা হওয়ার কারণে বড় একটা সময় অস্ট্রেলিয়ায় থেকে রোজার ঈদের আগে দেশে আসেন সন্তানকে নিয়ে। আছেন এখনও। তবে কোরবানির ঈদের আগেই চলে যাবেন অস্ট্রেলিয়ায়। তার ফাঁকে কয়েকদিন শুটিং করলেন বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির। শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং সাংবাদিকদের সময় দিয়েছেন। কথা বলেছেন মন খুলে। এখন আগের চেয়ে অনেকটাই সামাজিক হয়েছেন শাবনূর। নিমন্ত্রণ পেলে সব অনুষ্ঠানেই যাওয়ার চেষ্টা করেন। ১৬ই আগস্ট ছিল চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে উত্তরা ক্লাবে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। শাবনূর এসেছিলেন সে অনুষ্ঠানে। এসেই সহজাত আড্ডায় মেতে উঠলেন। আড্ডায় উঠে এলো অনেক কথা। আলাদাভাবে কিছু কথা বললেন মানবজমিন-এর সঙ্গে। সেগুলো সাক্ষাৎকার 
আকারে তুলে ধরেছেন মোহাম্মদ আওলাদ হোসেন

অস্ট্রেলিয়া যাচ্ছেন কবে?
ঈদের আগেই। রোজার ঈদ দেশে করেছি, কোরবানির ঈদটা অস্ট্রেলিয়ায় করবো। সেখানে আমার ভাইবোন, তাদের পরিবার আছে। তাদের সঙ্গেই কোরবানির ঈদটা করবো। অনেক দিন পর শুটিং করলেন, কেমন লাগলো?
ভালই লেগেছে। কারণ ছবিটা অনেক দিন যাবৎ আটকে ছিল পরিচালকের মৃত্যুজনিত কারণে। এবার দেশে এসেই সেটা শেষ করে দিলাম। তবে এফডিসিতে অনেকদিন পর শুটিং করতে এসে অনেক আপনজনের সঙ্গে দেখা হয়েছে। আমি শুটিং করছি জেনে অনেকেই এসেছেন দেখা করতে। দেখা হয়েছে, আড্ডা মেরেছি। খুবই মজায় মজায় সময়টা কেটে গেছে। 

আপনার অন্যান্য ছবির খবর কি?
মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবির কাজ শেষ। নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’-এর কোন কাজ বাকি নেই। মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’র শুটিং আটকে আছে প্রযোজকের মৃত্যুর কারণে। এই ছবির প্রযোজনা সংস্থা চাইলেই যেটুকু শুটিং বাকি আছে করে দেবো।

নতুন ছবির অফার কি এর মধ্যে পেয়েছেন?
বেশকিছু ছবির অফার পেয়েছি। কিন্তু গ্রহণ করতে পারিনি। দেশে এসে দাওয়াত খেতে খেতে অনেক মুটিয়ে গেছি। একটু কমিয়ে নেই, তার পরেই নতুন ছবির কাজ করবো।

কমাতে কি পারবেন?
কেন পারবো না। ইচ্ছা করলেই পারবো। আসলে আমি খুবই অলস। দেশে থাকলে দাওয়াত খাই আর ঘুমাই। অস্ট্রেলিয়ায় থাকলে এমনিতেই অনেক কমে যাই। আবার যখন আসবো তখন পুরোপুরি ফিট হয়ে আসবো।

বর্তমানে সিনেমার অবস্থা কেমন দেখলেন?
ভালই তো। ভাল সিনেমার দর্শক এখনও আছে, সেটা তো এবারের ঈদ থেকেই সবাই দেখতে পারছেন। যত্ন করে সিনেমা বানালে দর্শক অবশ্যই দেখবেন।

নতুন যারা এখন কাজ করছেন, তাদের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলবো, পরিশ্রম করো, অভিনয়কে ভালবাসো। আমরাও একদিন নতুন ছিলাম। কঠোর পরিশ্রম করে একটা অবস্থান তৈরি করেছি। পরিশ্রমের কোন বিকল্প নেই। নতুনদের বলবো, যাই করো, মন দিয়ে করো, ভালবেসে করো। কাজকে ভালবাসলে দর্শক তোমাদের ভালবাসবে। দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার