থাকবে না আর হারের জয়েন্টের ব্যথা

betha33222222222শহরের অনেক মানুষ আছেন যারা একেবারেই হাটতে চান না। অল্প রাস্তায়ও প্রাইভেট কার, সিএনজি অথবা রিক্সা চলাচল করেন অনেক ব্যক্তি। এ সকল মানুষ সহ যারা অফিসে বসে কাজে করেন এবং ব্যায়াম করেন না তাদের শরীরের হারের জয়েন্টে বিশেষ একটি উপাদান জমা হয় এতে ব্যথা সৃষ্টি হয়।

এতে মানুষের শরীরে সক্ষমতা ও পেশির কাঠামোর ওপরে ব্যাপক প্রভাব পড়ে। এই ব্যথা গেঁটেবাতসহ হাড় সংক্রান্ত নানা রোগ সৃষ্টি করে। শুতে, বসতে, খেতে গিয়ে এটি ব্যথা দেয়। মানবজীবন করে তোলে অসহ্য।

এ রোগ থেকে নিস্তার পেতে বিশেষজ্ঞরা একটি সাধারণ উপায়ের কথা বলেছেন। ঘরে থাকা কিছু উপাদান দিয়ে জুস তৈরি করে খেলেই কয়েক মিনিটের মধ্যেই ব্যথা প্রশমন হবে। আরাম পাবেন। শরীরে জোগাবে শক্তি।

প্রস্তুত প্রণালী:

একটি কমলা, একটি লেবু ও দুই টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ নারকেল তেল, এক চা চামচ আদার গুঁড়া, টেবিল চামচের এক-চতুর্থাংশ গোল মরিচের গুঁড়া, দুই কাপ আনারস এবং দুইটি সেলারির ডাটা (আফিম) নিন।

প্রথমে লেবু ও কমলা ছুলে নিন। সঙ্গে সতেজ আদা ও হলুদের গুঁড়া মেশান। এরপর আনারস ছুলে নিন। সেগুলো ব্ল্যান্ডার দিয়ে পিষে ফেলুন। এগুলো অবশ্যই রাসায়নিক মুক্ত ফল হতে হবে। এসব উপাদান ভালো করে যন্ত্রের সাহায্যে পিষে নিন। এরপর জুসের মতো হওয়ার পর খাওয়া উপযোগী হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, জুস তৈরির উপাদানগুলোতে ব্যথা কমানোর উপাদান থাকে, যা আপনার শরীরের জয়েন্ট জয়েন্ট ব্যথা দূর করতে দারুণ কাজে লাগবে।

তথ্যসূত্র : হেলথ অ্যান্ড হেলথি লাইভ ডটকম।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী