তৈরি করুন ক্রিম জাম মিষ্টি

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকে মিষ্টি খেতে খুব পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তালিকায় ক্রিম জাম থাকে। আপনি কিংবা আপনার পরিবারের কেউ ক্রিম জাম খেতে পছন্দ করলে সহজে তা ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কীভাবে ক্রিম জাম বানাবেন।

উপকরণ
গুঁড়া-দুধ ১ কাপ, ময়দা ১/৩ কাপ, ঘি ২ চা-চামচ, লাল রং অল্প, বেকিং পাউডার আধা চা-চামচ, তেল ভাজার জন্য, হুইপড ক্রিম এক কাপ/পরিমাণমতো, মাওয়া ২ টেবিল-চামচ (মিষ্টির ওপরে দেওয়ার জন্য)।

সিরার জন্য
চিনি ২ কাপ, পানি ৪ কাপ, এলাচ ৩-৪টি।

ক্রিমের জন্য
তরল দুধ ১ কাপ, হুইপড ক্রিম ১/৩ কাপ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ।

পদ্ধতি
প্রথমে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা করে নিন।
এবার একটা বাটিতে গুঁড়া-দুধ, ময়দা, ঘি আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে, পরিমাণমতো হুইপড ক্রিম ও রং দিয়ে ডো তৈরি করুন। ডো থেকে খানিকটা করে নিয়ে লম্বা আকারে মিষ্টি বানিয়ে নিন। তারপর প্যানে তেল দিয়ে মিষ্টিগুলো ধীরে ধীরে ভাজতে হবে।

সব ভাজা হয়ে গেলে সিরায় দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিন। তারপর মিষ্টিগুলো সিরা থেকে তুলে ঠাণ্ডা করুন। এই ফাঁকে ক্রিমটা তৈরি করে ফেলতে হবে।

প্যানে তরল দুধ, হুইপড ক্রিম ও কনডেন্সড মিল্ক মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট জ্বাল দিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এবার মিষ্টিগুলোর মাঝখানে কেটে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার ক্রিম জাম।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী