তেলের দাম ১৩ বছরের রেকর্ড ভাঙল

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের মূল্য ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার ঘোষণা দেওয়ার পরেই তেলের মূল্য রেকর্ড ছাড়িয়েছে।সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছাড়িয়েছিল। তবে পরে তা ১৩০ ডলারে নেমে আসে। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই সরবরাহ ব্যাহতের আশঙ্কায় জ্বালানি পণ্যের বাজার চড়া।

জ্বালানি তেল এবং বাসাবাড়ির বিদ্যুৎ ও জ্বালানির বিল বেড়ে যাওয়ায় এরই মধ্যে গ্রাহক পর্যায়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান