ঢাবির যেসব স্থানে আজও চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্ত্যদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজ রোববার (২৫ আগস্ট) গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী-পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন।

বেশ কয়েকদিন ধরে প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে এই গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালযের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা।

এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানবিক এই কাজে নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। এখন পর্যন্ত ৪ কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান