ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনে চলবে ৮ বিশেষ ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : পর্যটন মৌসুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে ও চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই আটটি ট্রেন মোট পাঁচদিন চলাচল করবে। ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও এই রুটে আগে থেকে দুই জোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার স্পেশাল নামের ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় মোট আসন সংখ্যা থাকবে ৫১৮টি। কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় মোট আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। ট্রেনটি কোচ থাকবে ১৮টি।

আগামী ২৩ অক্টোবর কক্সবাজার স্পেশাল-১ এর প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৪টায় মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টা ২০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। ট্রেনটির শেষ ট্রিপ ঢাকা ছাড়বে ২৬ অক্টোবর।

অন্যদিকে আগামী ২৪ অক্টোবর কক্সবাজার স্পেশাল-২ এর প্রথম ট্রিপ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৪টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটির শেষ ট্রিপ কক্সবাজার ছাড়বে ২৭ অক্টোবর।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬