ড্রাগনের রক্তে নতুন ‘এন্টিবায়েটিক’

news-image

অনলাইন ডেস্ক : কোমোডো ড্রাগনের রক্ত থেকে সংক্রমিত ক্ষত সারানোর এক নতুন সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন, ড্রাগনের রক্তে একটি গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে, যা দিয়ে এন্টিবায়েটিক তৈরি করে সংক্রমিত ক্ষত সারানো সম্ভব। কমোডো ড্রাগনের লালার মধ্যে বহু প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এতে কোনোভাবেই আক্রান্ত হয় না এই সরীসৃপ প্রাণীটি। খবর বিবিসির।

মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ড্রাগনের রক্তের কোষগুলো থেকে একটি কৃত্রিম অণু তৈরি করেছেন, যার দ্বারা ইঁদুরের সংক্রমিত ক্ষত নিরাময় সম্ভব হয়েছে।বায়োফিল্মস অ্যান্ড মাইক্রোবায়োমেস সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আবিষ্কৃত এ বিশেষ ধরনে প্রোটিন ভবিষ্যতে এন্টিবায়োটিকে উন্নত করা যেতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন, বর্তমানে যেভাবে সংক্রমিত ব্যাধি ছড়িয়ে পড়ছে, তাতে আবিষ্কৃত এ নতুন অ্যান্টিবায়োটিক মাল্টিড্রাগ হিসেবে কাজ করবে। ইন্দোনেশিয়ার পাঁচটি দ্বীপে কমোডো ড্রাগন দেখা যায়। এদের মুখে ৮০টিরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কয়েকটির রক্ত বিষাক্ত বা পচন সৃষ্টি করার মতো ভয়ংকর হতে পারে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার