ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

news-image

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবদুল মালেকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বাজার তদারকি করে। এ সময় তদারকি টিম একজন দোকান মালিককে সাত হাজার জরিমানা করে।
রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচামরিচ, সবজি, মাছ ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টাঙানোসহ পণ্যক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন।
মূল্যতালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্যতালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেন। অভিযানে লক্ষ্য করা যায় গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। খবর অর্থসূচক।
এতে আরও জানানো হয়েছে, রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয়। মুরগি, চাল, আলু, পেঁয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদ করা মূল্যতালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।
অভিযানে একটি দোকানে মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬