ঠান্ডায় কানে যন্ত্রণা হলে দ্রুত যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত পড়তেই ছোট-বড় কমবেশি সবাই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন। ঠান্ডার সমস্যায় কানেও প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হয় অনেকেরই। তবে বেশিরভাগ সময়ই ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে কানে হঠাৎ যন্ত্রণা বা ব্যথা হতে পারে।

আবার তরল জমা ও প্রদাহের কারণে কানে প্রচণ্ড যন্ত্রণা হয়। হঠাৎ এমন ব্যথা হলে কী করবেন তা না জানায় আক্রান্তরা প্রচণ্ড কষ্ট পান। ঘরোয়া উপায়ে মুহূর্তেই কানের প্রচণ্ড যন্ত্রণা কমাতে পারবেন। জেনে নিন কানের সংক্রমণ রোধের কিছু ঘরোয়া প্রতিকার-

আদার ব্যবহার
আদায় প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। ব্যথা কমাতে কানের চারপাশে আদার রস বা এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হালকা গরম করে ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন কানের ভেতরে যেন আদার রস না ঢুকে।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে আছে অনেক গুণ। টি ট্রি অয়েলে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা কানের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে।

এক্ষেত্রে কানের চারপাশে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল হালকা গরম করে ম্যাসাজ করুন। তবে অ্যালার্জি থাকলে এই তেল ব্যবহার করবেন না।

অলিভ অয়েল
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের পরামর্শ অনুযায়ী, অলিভ অয়েল হালকা গরম করে দু’ এক ফোঁটা কানের মধ্যে নিলে ব্যথা দ্রুত সেরে যায়। সেক্ষেত্রে অবশ্যই তেল ঠান্ডা করে নিতে হবে।

রসুন
রসুন কানের সংক্রমণের প্রাকৃতিক ওষুধ হিসেবে বিবেচিত। রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান। যা ফাইটোকনস্টিটিউয়েন্ট। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে।

এটি কানের সংক্রমণ রোধ করে। কাঁচা রসুন খেলে কানের ব্যথা সেরে যায়। যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি