ট্রায়াল রুমের কেলেঙ্কারি থেকে যেভাবে বাঁচবেন

লাইফস্টাইল ডেস্ক : অনেক ট্রায়ালরুম বা টয়লেটে অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ‘টু-ওয়ে মিরর’ লাগানো হচ্ছে। এই ধরণের আয়নার মাধ্যমে আপনার গোপন মূহূর্তের ছবি বা ভিডিও উঠে যাচ্ছে আয়নার অন্য দিক থেকে। কিন্তু কীভাবে বাঁচবেন এই কেলেঙ্কারির থেকে জেনে নিন-

trialroom-700x336

আঙুলের নখ দিয়ে পরীক্ষা- এই পদ্ধতিটাই সবচেয়ে সেরা। এই উপায়ে খুব সহজেই আপনি বুঝে যাবেন যে আয়নাটা ‘টু-ওয়ে মিরর’ নাকি নিরাপদ সাধারণ আয়না। আয়নার উপর সোজাসুজি আপনার একটা আঙুল রাখুন, রেখে দেখুন আয়নায় যে প্রতিবিম্ব (রিফলেকশন) তৈরী হয়েছে আর আপনার আঙুলটার মধ্যে কোনও ফাঁক আছে কিনা। যদি ফাঁক থাকে তাহলে বুঝবেন আয়নাটি নিরাপদ সাধারণ সেকেন্ড সার্ফেস মিরর। কিন্তু যদি আঙুল আর প্রতিবিম্বের মধ্যে ফাঁক না থাকে, তাহলেই বিপদ! নিশ্চিত হতে পারেন যে ওটা ‘টু-ওয়ে মিরর’ যা ট্রায়ালরুমের মধ্যে বা টয়লেটে আপনার গোপন মূহূর্তকে ‘পাবলিক’ করে দিচ্ছে।

টর্চ পরীক্ষা- এই পদ্ধতি প্রয়োগ করতে হলে আপনাকে ট্রায়ালরুমে বা টয়লেটে ঢুকে সেখানকার আলোটা নিভিয়ে দিতে হবে প্রথমে এবং আপনার মোবাইলের ফ্ল্যাশ বা টর্চটা জ্বেলে সোজাসুজি আয়নায় আলো ফেলতে হবে। যদি ‘টু-ওয়ে মিরর’ হয় তাহলে, আপনি এবার সহজেই দেখতে পাবেন আয়নার আপর প্রান্তে যে বা যারা রয়েছে তাদের। আর সাধারণ আয়না হলে আপনি কিছুই দেখতে পাবেন না। তখন আপনি নিরাপদ।

শপিংমল বা মাল্টিপ্লেক্সে তো যেতেই হবে। কিন্তু এই সচেতনতাগুলোও মেনে চলতে হবে নিজের জন্য।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির