ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন

news-image
  • সিএনএনের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার আগে দেশটির নাগরিকদের কাছে ট্রাম্পের অবস্থান খুব একটা ভালো দেখা যায়নি।

সংবাদ সংস্থা সিএনএনের এক জরিপের ফলাফল বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম এবং তিনি দেশকে যে পথে নিয়ে যাচ্ছেন, তা নেতিবাচকভাবেই দেখছেন বেশির ভাগ আমেরিকান।

জরিপে মোট তিনটি বিষয়ে জোর দেওয়া হয়। তা হলো ট্রাম্পের অনুমোদন রেটিং, তিনি ঠিক বিষয়কে গুরুত্ব দিচ্ছেন কি না এবং তার নীতি দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কি না। তিনটি বিষয়েই দেখা গেছে, মানুষ ইতিবাচকের চেয়ে নেতিবাচক মনোভাবই পোষণ করেছেন বেশি।

সব মিলিয়ে ৫২ শতাংশ ট্রাম্পের দাপ্তরিক কর্মকাণ্ডের বিপক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে ৪৮ শতাংশ মনে করছেন, ট্রাম্প যা করছেন তা ঠিক করছেন।

তবে জরিপটি গত শুক্রবারের আগে করা। ফলে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন যে বাদানুবাদ হয়েছে, সেটির কোনো প্রভাব এর ওপর পড়েনি।

জরিপটি ২৪ তারিখ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ২১২ জন প্রাপ্তবয়স্ক এতে অংশ নেন। তাদের সঙ্গে অনলাইনে ও টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল।

ট্রাম্প আগের মতোই রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়। তাদের ৯০ শতাংশ তাকে সমর্থন করছেন। তারা মনে করছেন, ট্রাম্প সব ঠিকভাবেই সামাল দিচ্ছেন। অন্যদিকে ৯০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থনকারী ট্রাম্পের বিরোধী। স্বতন্ত্রদের মধ্যে প্রতি ১০ জনের ৬ জন ট্রাম্পের বিরুদ্ধে মত দিয়েছেন। অর্থাৎ ৪১ শতাংশ ট্রাম্পের কর্মকাণ্ডের পক্ষে, অন্যদিকে ৫৯ শতাংশ বিপক্ষে। গত ফেব্রুয়ারিতেও এ পাল্লা ট্রাম্পের দিকে কিছুটা ভারী ছিল। সে সময় ৪৩ শতাংশ তার কর্মকাণ্ডের পক্ষে রায় দিয়েছিলেন। আর ৫৬ শতাংশ বিরোধিতা করেছিলেন।

তবে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে কংগ্রেসের সামনে ভাষণ দিয়েছিলেন, তখন তার অনুমোদন রেটিং বর্তমানের তুলনায় কম ছিল। আর ট্রাম্প প্রথম মেয়াদে কংগ্রেসে নিজের ভাষণ দিয়ে অনুমোদন রেটিংয়ে খুব একটা পরিবর্তন আনতে পারেননি।

এবারের হিসাব কিছুটা ভিন্ন। দেশের জনগোষ্ঠী ট্রাম্পের কর্মকাণ্ড কিছুটা সমালোচনার দৃষ্টিতে দেখছেন। ৪৫ শতাংশেরও বেশি আমেরিকান মনে করছেন যে ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন বলে মনে করেছেন ৩৯ শতাংশ। অন্যদিকে ১৫ শতাংশ কোনো মতামতই দেননি।

জরিপে দেখা গেছে, তরুণ বয়সীরাই বেশি মনে করছেন ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালিত করছেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৫১ শতাংশ এ রকম মনে করছেন। অন্যদিকে একই বয়সের ৩১ শতাংশ মনে করছেন দেশ সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে।

১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬১ শতাংশ মনে করছেন, ট্রাম্প দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন না। ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক কৃষ্ণাঙ্গ ও ৩১ শতাংশ প্রাপ্তবয়স্ক হিসপানিক মনে করেন, ট্রাম্পের নীতিগুলো সঠিক পথে আছে। অন্যদিকে দুই-তৃতীয়াংশ মনে করছেন, ট্রাম্প অগ্রাধিকার ঠিকভাবে দিতে পারছেন না। সূত্র: সিএনএন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার