ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রিন্স সালমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই বৈঠকে ইরান প্রসঙ্গই প্রধান আলোচ্য বিষয় হবে। রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে সৌদি প্রিন্স সালমান এসব কথা বলেন।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাতকারে সৌদি আরবের বর্তমান সরকারের বিভিন্ন নীতির কথা তুলে ধরেন যুবরাজ সালমান।

তিনি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অভিন্ন প্রতিদ্বন্দ্বী ইরানই হবে তাদের প্রধান আলোচ্য বিষয়। তবে, সৌদি আরবের সামাজিক পরিবর্তন, ইয়েমেন যুদ্ধ ও কাতারের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনসহ বৈদেশিক নীতি নিয়েও আলোচনা হবে।

সম্প্রতি প্রিন্স সালমান সৌদি আরবে নারী অধিকার সংক্রান্ত অনেক পদক্ষেপ নিয়েছেন। এসব সংস্কারের মধ্যে রয়েছে, নারীদের পোশাক পরিধানের বাধ্যবাধকতার কঠোর নিয়ম কিছুটা শিথিল করা, নারীদের আরো অধিকহারে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা। আর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

এ বিষয়ে যুবরাজ সালমান বলেন, ‘আমরা মানুষের মাঝে ভেদাভেদ করি না। আমাদের কাছে নারী-পুরুষের পার্থক্য নেই।’ সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার