ট্রাম্পের ঐক্যের ডাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের তিক্ত দ্বন্দ্বে বছর পেরিয়ে যাওয়ার পর দুই দলকে অভিবাসন ও অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথমবারের মত দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প এ আহ্বান জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

“পার্থক্যগুলোকে সরিয়ে রেখে একমত হওয়ার জায়গা খুঁজে নিতে আজ রাতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি; যাদের হয়ে আমরা নির্বাচিত হয়েছি সেই জনগণের সেবার জন্যই ওই একতাকে এগিয়ে নিয়ে যেতে হবে,” বলেন ট্রাম্প।

দায়িত্ব নেওয়ার বছরপূর্তিতে মার্কিন প্রেসিডেন্টদের কংগ্রেসে এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে হয়। এবার এমন এক সময়ে ট্রাম্প এ ভাষণ দিলেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তার শিবিরের সঙ্গে রাশিয়ার সংযোগ নিয়ে জোর তদন্ত চলছে।

দায়িত্বের প্রথম বছরের কর্মকাণ্ডে নাগরিকদের সন্তুষ্টির পরিমাণের দিক থেকেও ট্রাম্পের অবস্থান অন্য মার্কিন প্রেসিডেন্টদের নিচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

জরিপ সংস্থা গ্যালোপের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বছর শেষে ট্রাম্পের কাজে নাগরিকদের সন্তুষ্টির হার মাত্র ৩৮ শতাংশ বলে জানানো হয়েছে।

প্রথম বছর শেষে ওবামার কাজে নাগরিকদের সন্তুষ্টির হার ছিল ৪৯ দশমিক ১ শতাংশ।

ট্রাম্প যখন দুই দলকে কাছাকাছি আসার আহ্বান জানাচ্ছেন তখনও ডেমোক্রেট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বিরোধ স্পষ্ট।

প্রেসিডেন্টের ভাষণের বিভিন্ন পর্যায়ে রিপাবলিকান সাংসদরা বুনো উল্লাস করলেও ডেমোক্রেটদের প্রায় সময়ই নিজের আসনে নীরবে বসে থাকতে দেখা গেছে।

দ্বিদলীয় সহযোগিতার এ বার্তা ট্রাম্প সামনের দিনেও অব্যাহত রাখবেন কিনা তা স্পষ্ট নয়। এর আগেও ক্ষমতাসীন ও বিরোধীরা বিভিন্ন বিষয়ে কাছাকাছি এলেও নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্পের করা একের পর এক টুইট ডেমোক্রেটদের ক্ষুব্ধ করেছে, বিরক্ত করেছে রিপাবলিকান আইনপ্রণেতাদেরও।

ট্রাম্পের এ আবেদন সাড়া পাবে কিনা তার প্রথম পরীক্ষা হবে যুক্তরাষ্ট্রে তরুণ অনিবন্ধিত প্রায় ১৮ লাখ অভিবাসীর সুরক্ষা দিতে নেয়া ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়ে।

যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীর সন্তানরা ডাকার আওতায় অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে আসছে। এরাই ‘ড্রিমার’ নামে পরিচিত।

ওবামা আমলে হওয়া ওই ডাকা কর্মসূচির মেয়াদ চলতি বছরের ৫ মার্চ শেষ হবে। কর্মসূচির মেয়াদ না বাড়লে অনিবন্ধিত ওই তরুণদের যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের মুখে পড়তে হবে।

ট্রাম্প বলছেন, তিনি ১০ থেকে ১২ বছরের মধ্যে ড্রিমারদের নাগরিক করে নিতে একটি পথ বের করবেন, কিন্তু তার বদলে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থায়ন ও অভিবাসন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের তার প্রস্তাবে ডেমোক্রেটদের রাজি হতে হবে।

নাগরিকত্বের ক্ষেত্রে ‘চেইন মাইগ্রেশন’ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আরোপ করতে চাওয়ার কথাও জানান ট্রাম্প, এসময় বেশ কয়েকজন ডেমোক্রেট সাংসদ প্রেসিডেন্টের উদ্দেশ্যে দুয়ো দেন।

অভিবাসীদের কেউ যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক হওয়ার পর সেই সূত্রে তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকেই ‘চেইন মাইগ্রেশন’ বলা হয়।

ট্রাম্প শুরু থেকেই এ প্রক্রিয়ার বিরুদ্ধে, তিনি চান ‘চেইন মাইগ্রেশন’ নয়, মেধার ভিত্তিতে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে দশককাল ধরে চলে আসা এ প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ কিংবা একে বন্ধ করে দেওয়ার বিপক্ষে ডেমোক্রেটরা।

“চলুন ঐক্যবদ্ধ হই, রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করি, ” ভাষণে বলেন ট্রাম্প।

মেয়াদের প্রথম বছরেই শেয়ার বাজারের উর্ধ্বগতি ও বেকারত্বের হার কমিয়ে আনাসহ অর্থনৈতিক উন্নয়নের কৃতিত্বও দাবি করেন ট্রাম্প। গত বছরের শেষদিকে রিপাবলিকানদের প্রস্তাবিত কর সংস্কার কর্মসূচি কংগ্রেসে অনুমোদিত হওয়ার পর এই উন্নতি দৃশ্যমান হচ্ছে বলেও বিশ্বাস তার।

“এখন নতুন আমেরিকার ক্ষণ, আমেরিকান স্বপ্নে জীবনযাপন শুরু করার এর চেয়ে ভালো সময় আর কখনোই ছিল না,” বলেন তিনি।

ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলকে অভ্যন্তরীণ সড়ক, রাস্তা ও অন্যান্য অবকাঠামো সংস্কারে অন্তত দেড় ট্রিলিয়ন ডলার অনুমোদনের বিষয়ে একমত হওয়ারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

“আমি উভয় দলের প্রতি একত্রিত হয়ে নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য অবকাঠামো উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি, যা আমাদের অর্থনীতির জন্য প্রয়োজন এবং আমাদের নাগরিকদের প্রাপ্য,” বলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির