ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে এক ইরানীয়কে অভিযুক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ইরানীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইরানের আইআরজিসির নির্দেশে ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেন। মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বিচার বিভাগ জানায়, ফরহাদ শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন যে তাকে ৭ অক্টোবর ২০২৪ ট্রাম্পকে হত্যা পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালের মুখপাত্র ইসমাইল বাঘেরি এই দাবিকে ইসরায়েল ও ইরানবিরোধীদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। এটি ইরান ও আমেরিকার মধ্যে পরিস্থিতি আরও জটিল করার একটি প্রক্রিয়া।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই বিষয়টি বিশ্বের জানা উচিত।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, অনিরাপত্তা ও অস্থিতিশীলতা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এমনকি তার চেয়েও বেশি দূরে যেতে পারে এর ক্ষতিকর প্রভাব।

সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী